ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১৬২ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) ০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাজাহারুল ইসলামে পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনীয় কাজ করার জন্য হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিএনপি,ছাত্রদল,যুবদল,কৃষকদল, সেচ্ছাসেবক দল,তাতীদল,জাসাস,বাসদ উলামাদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একটি নির্বাচনীয় কমিটিসহ ১১ টি কেন্দ্রের সম্বনয়ক কেন্দ্র কমিটি উপহার দিয়েছেন গোবিন্দপুর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির সম্বনয়ক হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা জজকোর্টের আইনজীবী এডভোকেট মনিরুল হক রাজন ।
বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে সুসংগঠিত করেন তিনি।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক বাক্কার, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মানিক মিয়া, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম ভূইয়া হিমেল, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে আলম এরশাদ প্রমুখ।
উল্লেখ ৫ আগস্টের পরে রাজনৈতিক প্রতিহিংসা একক আধিপত্য বাদের কারনে ভিন্ন নেতা ভিন্ন ভাবে গ্রুপিংয়ে জড়িয়ে পড়েন তাতে দলের বড় ধরনে ক্ষতির মুখে পড়েন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী,আরেক দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা অসুবিধা পড়তে পাবে ভেবে এডভোকেট মনিরুল হক রাজনের কঠিন হস্তক্ষেপ আর সেচ্ছাশ্রমের মধ্যে গ্রুপিং নিরসান করা সম্ভবনাময় হয়।
মোঃ শামছুল হক
হোসেনপুর(কিশোরগঞ্জ)










