সাবু বা সাবুদানা আমাদের অতি পরিচিত একটি খাবার। অনেকে একে শস্য মনে করলেও এটি মূলত পাম গাছ বা কাসাভা গাছের শ্বেতসার বা স্টার্চ থেকে তৈরি হয়। এই শ্বেতসারকে প্রক্রিয়াজাত করে ছোট ছোট সাদা মুক্তার মতো দানায় রূপান্তর করা হয়। এটি মূলত কার্বোহাইড্রেটের একটি বড় উৎস।
সাবুদানা – ১ কাপ
আলু – ২টি মাঝারি, সেদ্ধ ও ছোট কিউব করে কাটা
গাজর-২টি মাঝারি,সেদ্ধ ও ছোট কিউব করে কাটা
ফুলকপি- ৭/৮ টি কোয়া সেদ্ধ ও ছোট কিউব করে কাটা
সিম- ৭/৮২ টি মাঝারি, সেদ্ধ ও ছোট কিউব করে কাটা
মটরশুঁটি- ১কাপ
লবণ – স্বাদমতো
তেল – ২ টেবিল চামচ
ভাজা বাদাম বা কুচি করা কজু – ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ২টি, কুচি করা
ধনেপাতা – ২ টেবিল চামচ, কুচি করা
জিরা – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
প্রস্তুত প্রণালী
প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে ২ কাপ জল বা দুধে ৪–৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভিজানোর সময় সাবুদানা ফুলে দুই থেকে তিনগুণ বড় হয়ে যাবে।
ভিজানোর পর সাবুদানা ছেঁকে পানি ঝরিয়ে নিন। যদি খুব বেশি পানি থাকে, তবে সাবুদানা একটু নরম থাকলেও ভালো।
একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হলে জিরা দিন এবং ৩০ সেকেন্ড ভাজুন।
এরপর কুচি করা কাঁচা লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে ১ মিনিট ভাজুন।
এবার সেদ্ধ কিউবগুলো প্যানে যোগ করুন। আলুর সঙ্গে মশলা ভালোভাবে মেশান।
সাবুদানা যোগ করুন এবং ধীরে ধীরে নাড়ুন। সাবুদানা যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
এবার লবণ দিন এবং কম আঁচে ৫–৭ মিনিট রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন যাতে সাবুদানা নরম থাকে।
রান্না শেষে ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিন। সাথে ভাজা বাদাম বা কজু ছিটিয়ে দিন।
গরম গরম পরিবেশন করুন। চাইলে সাথে দই বা চাটনি দিতে পারেন।
পরামর্শ
সাবুদানা খিচুড়ি সাধারণত ব্রেকফাস্ট বা রমজানের ইফতার হিসেবে উপযুক্ত,খুব বেশি ভিজানো বা বেশি নাড়ালে সাবুদানা মিহি হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে নাড়ুন,পছন্দমতো নারকেল কুচি বা শুকনো ফল যোগ করে আরও স্বাদ বাড়ানো যায়।
বিথী রানী মণ্ডল/










