দেশবাসী এবার পরিবর্তন চায়: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধনের পরে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখে দেশের চাবি তাদের হাতে তুলে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়।”

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়। জামায়াতের আমির আরও বলেন, “বাংলাদেশ আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে।”

ডা. শফিকুর রহমান শেরপুরে সংঘটিত হামলার প্রসঙ্গও তুলে ধরে বলেন, “জনগণের প্রতি আস্থা না থাকায় এই হামলা চালানো হয়েছে।” এরপর তিনি ঢাকা-১৫ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

-এমইউএম