হোসেনপুর উপজেলা পুমদী ইসলামমিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী ) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে পুমদী ইসলামমিয়া উচ্চ বিদ্যালয়।
পুমদী ইসালামিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল হোসেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক এবং পুমদী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, সাবেক কমিটির সভাপতি এডভোকেট মাজাহারুল ইসলাম।
পুমদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুমদী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হুসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম হুমায়ুন কবির, পুমদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান মড়ল, বিশিষ্ট সমাজ সেবক জালাল উদ্দীন, হোসেনপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ফয়েজ টুটুল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ)










