পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের গণসংযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ গণসংযোগ করেছেন।

বুধবার সকাল থেকে পঞ্চগড়-২ এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।

নির্বাচনী সভায় তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, জনগণ নিরাপদে থাকে, দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সাথে পঞ্চগড়-২ আসনের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দেওয়া আছে। সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।

আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্ব। এমন নির্বাচনই গণতন্ত্রের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে পারে।

তরুণদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়সহ সারা দেশের তরুণরা অতীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তারা ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, বোদা পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধা: সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্নয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়