জয়পুরহাটে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জয়পুরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে আক্কেলপুর–বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/