বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় পোলিং এজেন্ট ট্রেনিং এবং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিম কর্তৃক পরিচালিত টাঙ্গাইল -০৫ (সদর) আসনের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে টাঙ্গাইল সদরে অবস্থিত সোনার বাংলা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষণ কর্মশালায়র আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-০৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব জেলা বিএনপি মোহাম্মদ মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী।
কর্মশালায় অংশগ্রহণকারী সকল সদস্যদের কে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোলিং এজেন্টদের ভূমিকা ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা হয়। এছাড়াও পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনি আইন ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
টাঙ্গাইল -০৫ (সদর) আসনের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি এবং টাঙ্গাইল ০৫ (সদর) নির্বাচনী পরিচালনা কমিটির প্রদান সমন্বয়ক হাসানুজ্জামিল শাহীন।
উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-০৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল










