আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গমণ ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” নামে কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার।
আগামী ১৮/০১/২০২৬ খ্রি. তারিখ, রোজ রবিবার, বিকাল চারটায় কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারন করে, সাধারণ ভোটারদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) শাহনাজ বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মু: রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার, কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ, ও সহাকারী বার্তা নিয়ন্ত্রক রায়হানা আক্তার এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বুদ্ধিজীবি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের জনপ্রিয় শিল্পীবৃন্দ ও চ্যানেল আই তারকা খায়রুল ওয়াসী। অনুষ্ঠানে আপনারা সকলের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমন্ত্রিণ জানানো হয়।
ইলিয়াছ হোসাইন, কুমিল্লা










