হোসেনপুর ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১৬২ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) ০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাজাহারুল ইসলামে পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনীয় প্রচারণা শুরু করা হয়েছে।

রবিবার রাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র‍্যালী বের করেন। র‍্যালীটি নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য মধ্যে দিয়ে শেষ হয় । এতে প্রধান অতিথি ও অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন এডভোকেট মন্জুরুল হক জুয়েল।

সূচনা বক্তব্য রাখে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মনিরুল হক রাজন ও সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ

র‍্যালীটিতে সভাপত্বি করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক বাক্কার, সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, জহির মাস্টার, আরো উপস্থিত ছিলেন হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সংবাদিক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মানছুরুল হক রবিন, প্রেসক্লাব সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন,কৃষক দলের সভাপতি মোঃ আব্দুস সালাম,সাধারন সম্পাদক হোসেন আলী, তাতীদলের আহবায়ক শামছুল আলম পারভেজ, পৌর সহ সভাপতি শহীদুল ইসলাম, পৌর শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আতাহার আলী মৃর্ধা মাসুদ, ডালিম, যুবদলের যুগ্ন আহবায়ক স্বপন মিয়া, পৌর ছাত্রলের সদস্য সচিব লিমন মিয়া, ছাত্রদলের আহবায়ক আবু নাঈম আহমেদ , যুগ্ম আহবায়ক আবু নাঈম, যুগ্ম আহবায়ক রিমন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান।

 

মোঃ শামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ