ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ঢাকা -১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটিতে স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ওই ছাত্রনেতা রাজনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা -১৭ আসনে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ায় হোসেনপুর ও আশপাশের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। খবর পেয়ে হোসেনপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপির নেতাকর্মীসহ হোসেনপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফলে অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজনের ভক্ত অনুরাগীসহ দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বিএনপির হাইকমান্ডের পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর জননেতা তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মানসুরুল হক রবিনসহ অনেকেই জানান, তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের প্রতি খুবই নিবেদিত ও শ্রদ্ধাশীল ছিলেন। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিভিন্ন লড়াই সংগ্রাম চালাতে গিয়ে হামলা, মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তবুও বিএনপি’র আদর্শ থেকে বিচ্যুত হননি। মূলত: ওইসব অবদানের স্বীকৃতি স্বরূপ দলের হাইকমান্ড উনাকে বিশেষভাবে মূল্যয়ন করায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মুগ্ধ এবং খুশি হয়েছেন।
একান্ত সাক্ষাৎকারে মেধাবী ওই ছাত্রনেতা অ্যাডভোকেট রাজন সাংবাদিকদের জানান, তিনি চাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ৮০’র দশকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালন কালে সেসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গেও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা -১৭ আসনে জননেতা তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করছেন। এজন্য তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অশেষ কৃতজ্ঞতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
শামছুল হক,হোসেনপুর (কিশোরগঞ্জ)










