নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আগামী রাষ্ট্র নায়ক তারণ্যের অহংকার তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ মোনায়েম আহম্মেদ  ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে বিএনপির  চেয়ারপার্সন তারেক রহমান পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ওই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়ক সরাইল উপজেলার পুটিয়া ভুঁইয়া ঘাট সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া (৫৫)নিহত হন।
উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে হাফেজ মোনায়েম আহম্মেদ ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে।
এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং তার আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সেখানকার পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

খ ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া