দুই সন্তানের জননী স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন স্বামী আমির হোসেন (৩৫)। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
এর আগ গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে মেঘনা নদীর পাড়ে গলা কেটে হত্যা করা হয় আমির হোসেনকে। নিহত আমির লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও জানান, মুন্সীগঞ্জের গনক বাজার এলাকার পাশাপাশি খাবারের হোটেলে কাজ করতেন আমির ও খোকন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে বাড়িতে যাতায়াতের সুবাদে খোকনের সাথে আমিরের স্ত্রী খোদেজা বেগমের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে তার ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
শরীফ হাওলাদার আরও বলেন, আমার ভাই আমির হোসেন জীবিত অবস্থায় আব্বাকে ফোন দিয়ে একাধিকবার এ কথা জানিয়েছিলেন। পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে, খোদেজা বেগম ও খোকনের পরকীয়া প্রেম থেকে সৃষ্ট বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
-সাইমুন










