জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শেরপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেরপুর পৌর শহরের ড. সেকান্দার আলী কলেজ প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শফিউল আলম চান, শেরপুর জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নছিম উদ্দিন নছি এবং শ্রমিক নেতা মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাকন মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল মাহবুব এবং ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা।

কর্মসূচিতে শেরপুর শহর ছাত্রদলের নেতা বায়েজীদ বোস্তামী বিশালসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

– মাকসুদুর রহমান, শেরপুর