চৌমুহনীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী শহরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ২০ জানুয়ারি বেলা ১১টা পাবলিক হলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, বক্তব্য রাখেন বুলুর সহধর্মিনী শামীমা বরকত লাকি,নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বাঁধন পরিবহনের চেয়ারম্যান হাজী আবুল কাশেম,বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস,চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন,বেগমগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক রুস্তম আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বি. চৌধুরী (তুহিন), নোয়াখালী