বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এ চলছে নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “ব্যাচেলর ইন ট্রিপ”। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।’
নির্মাতা নাসিম সাহনিক জানান, “প্রথম থেকেই আমাদের চলচ্চিত্রের টিমের লক্ষ্য ছিল যথাযথ দর্শকের কাছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের হল আর সিনেপ্লেক্সের পর ওটিটি প্ল্যাটফর্ম টফিতে এসেছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রটি। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর দেশের শিল্পকলাগুলোতে চলবে ব্যাচেলর ইন ট্রিপ।
তিনি আরো বলেন , দেশের বেশকিছু অঞ্চলের হল আর সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি আবারও প্রদর্শনের অনুরোধ আসছে। দেশের বাইরের দর্শকরাও সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সেইসকল সিনেমাপ্রেমী দর্শকদের কথা বিবেচনা করে দেশের বাইরের প্রেক্ষাগৃহেও রিলিজ হবে ব্যাচেলর ইন ট্রিপ। এছাড়া দেশের বেশকিছু স্যাটেলাইট টেলিভিশনে চলচ্চিত্রটি অনএয়ার হবে।
ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়।
মাহমুদ সালেহীন খান










