সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মায়ের আজ ১৮ তম মৃত্যুবার্ষিকী

আজ ১৮ জানুয়ারি। ২০০৮ সালের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মমতাময়ী মা বেগম তৈয়বা মজুমদার মৃত্যু বরণ করেন।
আজ তার ১৮ তম মৃত্যুবার্ষিকী। তিনি পল্লী শ্রী এনজিও এর প্রতিষ্ঠাতা। শহীদ রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, ইন্জিনিয়ার মোজাম্মেল হক ও প্রফেসর রফিকুল ইসলাম এর শ্বাশুড়ি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, শাহারিয়ার আক্তার ডন সহ চার ভাই ও ইন্জিনিয়ার তুহিনের নানি ছিলেন।
তৈয়বা মজুমদারের মৃত্যু বার্ষিকীতে দিনাজপুর শহরের বালুবাড়িতে ‘তৈয়ব ভিলা’য় কুরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির মরহুমার কবর জিয়ারত সহ বিএনপি কার্যালয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
– শাহজালাল, দিনাজপুর