কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলনের ৫ মাস পার হলেও এখনো পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করা হয়নি। এতে করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা ও অসন্তোষ। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৯আগস্ট ২০২৫ ইং তারিখে হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও ৫ মাস পেরিয়ে এখনো নতুন কমিটি ঘোষণা করতে পারে নি জেলা বিএনপি।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিন পর একটি সক্রিয় নেতৃত্ব গঠনের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এত সময় পেরিয়ে যাওয়ার পরও কমিটি না হওয়ায় সবাই হতাশ।
একজন তৃণমূল ত্যাগী নেতা কৃষিবিদ ফখরুল আলম খান বলেন, “আমরা মাঠে কাজ করতে চাই, কিন্তু নেতৃত্ব ছাড়া সংগঠনের কার্যক্রম চালানো সম্ভব নয়। নতুন কমিটি ছাড়া সংগঠনের প্রস্তুতিও কাজ থমকে আছে, আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনে আগে হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হউক।
সূত্রে জানা গেছে, উপজেলা কমিটির নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে বিলম্ব হচ্ছে কমিটি ঘোষণায়।
এদিকে, হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতা বিএনপির যুগ্ম আহবায়ক ও ছাত্রনেতা সাংবাদিক আবু বকর ছিদ্দিক বাক্কার জানান, খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া বলেন, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক হোসেনপুর কমিটি দেয়ার ইচ্ছে থাকলেও এখন দিবে না, কারন নতুন কমিটি ঘোষণা হলে ধানের শীর্ষ মনোনীত প্রার্থীর এ আসনে ফেল করবে।
তাই তাদের বিরুদ্ধে গিয়ে নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করতে না পারে সে জন্যই কমিটি ঘোষণা করছে না জেলা নেতারা।
তৃণমুলেন নেতাকর্মীরা দ্রুত কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রনেতা সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছে।
শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ










