শার্শায় ভারতীয় ১৬ পিস স্মার্ট ফোন ও প্রায় ৫ লক্ষ টাকাসহ এক সহোধর আটক

যশোরের শার্শায় ১৬ পিস ভারতীয় স্মার্ট ফোন, চার লক্ষ ৯৫ হাজার টাকা ও একটি ইজিবাইকসহ এক সহোধরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকাল তিন টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

আটক সহোধররা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও শিরাজুল ইসলাম (৩৯)।

পুলিশ জানায়, ভারতীয় মোবাইল পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গুরা চাঁদ ও এএসআই ফরহাদের সমন্বয়ে একটি টিম যশোর-সাতক্ষীরা মহাড়ের বাগআঁচড়া গ্রামস্থ আমতলা এলাকার মের্সাস সরদার ট্রেডাসের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ঐ জব্দকৃত আলামতসহ তাদের এক সহোধরকে আটক করেন।

পুলিশের দাবী পাচারের জন্য ভারতীয় মোবাইল ও নগত টাকা নিয়ে তারা ইজিবাইক যোগে বেনাপোল থেকে কেড়াগাছির উদ্দেশ্যে যাচ্ছিল। এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পাচার আইনে মামলা রুজু করে শার্শা থানার মাধ্যমে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. সোহাগ হোসেন,বেনাপোল (যশোর) প্রতিনিধি/