কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ আব্দুল গফুর মিয়া (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

র‍্যাব জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ
শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাটেশ্বরী ইউনিয়নের উত্তর কুমরপুর সুখানদিঘীর পাড় গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। এসময় ওই ঘর থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল গফুর মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি নাগেশ্বরী উপজেলার রাঙালীরবস এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।

র‍্যাবের বক্তব্য
র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক