চাকরি ডেস্ক
৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিএসসি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি, ২০২৬ (সোমবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পুনঃনির্ধারিত সূচির আওতাভুক্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো:
১৮০০৪১৯১, ১৩০১০২১১, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১১৩৭৬৭২, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ১১০৪৮৩১২, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের ব্যক্তিগত কারণে করা আবেদনের প্রেক্ষিতেই তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন তারিখ অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










