শিক্ষক অনাদি বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক অনাদি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনার প্রতিবাদে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগলে সুষ্ঠু শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তাই শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ সময় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন চলাকালে বিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি দেখা যায়।
উল্লেখ্য, গণিত শিক্ষক অনাদি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর জেলা প্রতিনিধি