ফসলি জমি দিয়া খাল খননের প্রতিবাদে মানববন্ধন

ফসলি জমি দিয়া খাল খননের প্রতিবাদে আজ ( ১১/১/২৬) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নে, পাশের ইউনিয়নের ইউপি সদস্য মি. মাহাবুব আলমের নেতৃত্বে খাল খনন কাজ চলতেছে। খাল খনন যাচ্ছিল চণ্ডীপাশা ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন আচারগাঁও এর ধরগাঁও বিলপাড়া গ্রামের ফসলি জমির ওপর দিয়ে। বিলপাড়া গ্রামবাসী খাল খননের প্রতিবাদে ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এলাকাবাসীর অভিযোগ, যে স্থানে বর্তমানে খাল খনন করা হচ্ছে সেখানে বিগত ৬০–৭০ বছর আগে একটি খাল থাকলেও বর্তমানে এই জায়গায় খালের কোনো অস্তিত্ব নাই । এখান দিয়া খাল খনন হলে বহু মানুষের ফসলি জমি নষ্ট হবে । আরও অভিযোগ করেন কোনো ধরনের সরকারি বরাদ্দ বা অনুমোদন ছাড়াই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া এক ইউনিয়নের লোকজন অন্য ইউনিয়নের জমিতে জমির মালিকদের অনুমতি ছাড়াই খাল খননের কাজ চালাচ্ছে, এটা গ্রামবাসী বেআইনি মনে করতেছেন। এতে দুই গ্রামের কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী খাল খননে বাধা দিলে জোরপূর্বক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ফলে মারামারির আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জমির মালিকরা নিরাপত্তার কথা ভেবে নিজ নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে সৃষ্ট সমস্যার সমাধানে দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে, তিনি আশ্বাস দেন।

মামুন/