মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেছেন, সমাজ পরিবর্তন কারো পক্ষে একা করা সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।
যে কথাগুলো উঠে আসছে অধিকাংশই সামাজিক ব্যাধি। মোটরসাইকেল সাউন্ড, সাইলেন্সার ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল টিনেজার, কিশোর গ্যাং, এসব সামাজিক অবক্ষয়ের একটা অংশ। এভাবে অবক্ষয়টা একদিনের না, সময় যাতে যাচ্ছে তত বেশি বাড়ছে।
এভাবে সমাজে প্রতিটা ক্ষেত্রে হয়ে আসছে। যার ফলে কিশোর গ্যাং, সাইলেন্সার ছাড়া মোটরসাইকেল চালানো অন্যান্য সামাজিক ব্যাধি যেসব লক্ষণগুলো আছে একদিনে হয়নি? অনেক দিনে হয়েছে। হয়তো আমাদের সকলের পার্টিসিপেটে দুর্বলতা ছিল। যে ব্যবস্থা চলতো সোজা পথে, চলছিলো উল্টা পথে, উল্টা পথ থেকে সোজা পথে আনতে আমাদের সময় লাগবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ছাড়া কখনো শুধু পুলিশ শুধু সাংবাদিক কারো পক্ষে একা করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালের দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
-রাসেল রানা










