রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়া (৫৪)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগলেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আব্দুল মালেক নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

– এমইউএম/