নোয়াখালী ৫ আসনকে সন্ত্রাস চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করা হবে: মো. ফখরুল ইসলাম

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী

নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নাগরিকদের সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খালখনন, জলাবদ্ধতা দূরীকরণ, পানির সুষম বণ্টন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বেকার সমস্যার সমাধান করার জন্য যা যা করার দরকার তা করা হবে।
বিএনপি প্রার্থী বলেন, কোম্পানীগঞ্জের গ্যাস এলাকায় না দিয়ে জাতীয় গ্রিডে দিয়ে এলাকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এটা অন্যায় এবং আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে- এটা মেনে নেওয়া যায় না। বৈষম্যের বাঁধ ভাঙতেই আমাদের আন্দোলন, এ আন্দোলনে আমাদের জিততেই হবে।
সোমবার কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহতায়ালার কাছে দোয়া করেন।