পুলিশ সুপার মহোদয়ের শেখেরচর পুলিশ ফাঁড়ি ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন”

আজ রবিবার (০৪ জানুয়ারি) অপরাহ্নে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শেখেরচর পুলিশ ফাঁড়ি ও পলাশ থানাধীন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, পলাশ থানা, ফাঁড়ির ইনচার্জ-গণসহ ফাঁড়ির অফিসার ও ফোর্সবৃন্দ।

মো. কবির হোসেন
মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি