বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পূর্বপাড়া গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়িতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ জুমা মহিষাবান জিয়া পরিবারে পক্ষ থেকে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তার ত্যাগ এবং গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপসহীন নেত্রী। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ আমরা তার স্বামীর পৈতৃক ভিটায় সমবেত হয়ে আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করছি।”
সভাপতিত্ব করেন মো. খায়রুজ্জামান, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক গাবতলী থানা বিএনপির ও সাধারণ সম্পাদক মহিষাবান ইউনিয়ন বিএনপির মো. এম আর ইসলাম রিপন,বিশেষ অতিথি মো. আব্দুল মজিদ মন্ডল, চেয়ারম্যান, ৮নং মহিষাবান ইউনিয়ান,মো. মোতাহার আলী মন্ডল, সাবেক চেয়ারম্যান, ৮নং মহিষাবান ইউনিয়ন,মো. জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,মহিষাবান ইউনিয়ন বিএনপি,মোঃ শফিউল আলম (শাফি), সাবেক কার্যনির্বাহী সদস্য, বগুড়া জেলা ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ আক্কাস আলী মন্ডল ও মোঃ সজীব মিয়া,’ সদস্য’ জিয়া পরিবার। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
শাহাদত হোসেন, বগুড়া










