সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন। এ মর্মান্তিক মৃত্যুর খবরে শুনে মরহুমের বাড়িতে ছুটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা.পারভেজ রেজা কাকন। তিনি মরহুমের পরিবারের কাছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গভীর সমবেদনা পৌঁছে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. একেএম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
-মেহেরিন










