আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা এমএ হান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নাসিরনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ায় এমএ হান্নান বলেন, জনগণের ভোট ও দোয়া নিয়ে সংসদে গিয়ে তিনি নাসিরনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে চান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে।
জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া/










