গুলশানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মহিউদ্দিন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।
তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যার দিকে আইডিয়াল স্কুলে সামনে চেকপোস্ট করাকালীন কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল এবং মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা তাদের সাথে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।

লেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।