খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাই “ব্রাদার্স মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর আয়োজন করা হয়েছে। তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ”সেবার আলো ফাউন্ডেশনে”র সভাপতি বলেন, “এমন একটি সুন্দর ও সময়োপযোগী ক্রীড়া আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। খেলাধুলা তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ সফল হোক—এটাই আমার কামনা।”
তিনি আরও বলেন, “সমাজ গঠনে কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডই নয়, সুস্থ বিনোদন ও ক্রীড়া কার্যক্রমেরও বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
হামিদুল হক ,নোয়াখালী/










