কোম্পানীগঞ্জে এক প্রতিবন্ধীকে স্বাবলম্বী করেছে মানবিক যুব ফাউন্ডেশন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একতা বাজারে মানবিক যুব ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রতিবন্ধীকে স্বাবলম্বী করে তুলতে ছোটখাটো ব্যবসার ব্যবস্থা করা হয়েছে। এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের আত্মনির্ভরশীল করাই মানবিক যুব ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এ ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিকভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানকালে সংগঠনের প্রতিনিধিরা বলেন, “আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও সমাজের জন্য এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে পারি। আমরা সকল স্তরের মানুষের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

এ সময় মানবিক যুব ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে এলাকায় মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

হামিদুল হক,নোয়াখালী/