কারাগারে আতাউর রহমান বিক্রমপুরী

ছবি: সংগৃহীত

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর ভিত্তিতে বুধবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ডিএমপি জানিয়েছিল, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে আতাউর রহমানকে মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

সাবরিনা/