সিলেটের মৌলভীবাজারে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

সিলেটের মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
পুলিশ সুপার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।