ঢাকার একটি আদালত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। মামলার তদন্তের স্বার্থে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আবেদনে বলা হয়, গত ১২ ডিসেম্বর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে মরদেহ দেশে এনে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব নমুনা সিআইডির ডিএনএ ল্যাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
সাবরিনা রিমি/










