আসন্ন ত্রয়োদশ জাতীয় ত্রয়োদশ রংপুর-৩ আসনের প্রার্থীর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি। এতে অংশ নেন রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। রোববার দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র।
এ সময় সাবেক মেয়র মোস্তফা গণমাধ্যমকে বলেন, আমরা পার্টির চেয়ারম্যানের পক্ষে রংপুর সদর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করে আমরা নিজেদের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আত্মপ্রকাশ করলাম। নির্বাচনের ক্ষেত্রে আমাদের শর্ত রয়েছে যেন- লেভেল প্লেয়িং ফিল্ড হয় ও সব দলের অংশ গ্রহণে আমরা নির্বাচন করব। এতে জাতীয় পার্টি বরাবরেই মতোই ভালো করবে। অনেকে বলছে জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। এ ক্ষেত্রে বলব- নির্বাচন হলেই জানা যাবে। আমরা ৩০০টি আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। অনেক আসনে হেভিওয়েট প্রার্থী পাওয়া যায়নি। তবে এখনো সময় আছে অনেকে মনোনয়ন নিচ্ছেন। এর মধ্যে বাছাই করে আমরা দলীয় মনোনয়ন দেবো। যেন নির্বাচিত হয় কিংবা সম্মানজনক অবস্থানে থাকে। এ ক্ষেত্রে ২০০ আসন বা ২৫০ আসনও হতে পারে।
সানা










