কক্সবাজারের কুতুবদিয়া সংলগ্ন বহির্নোঙ্গর এলাকা থেকে ১৭৫০ বস্তা সিমেন্ট ভর্তি দুইটি ইঞ্জিন বোটসহ ২৩ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সিমেন্টগুলো মায়ানমারে পাচার করা হচ্ছিল বলে নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় টহলে নিয়োজিত থাকা বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোট দু’টিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক দুইটি বোট আটক করে। আটককৃত বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২ টি মোবাইল জব্দ করা হয় ।










