নিজস্ব প্রতিবেদক :
গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই সহপাঠীসহ তিন জনের বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা এবং একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)।
তাজুল ও শ্রাবণের তিন দিন এবং অন্তু দেওয়ান দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।
একই সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী দেলোয়ার ভূইয়ার রিমান্ড শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম সুমন।










