এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার আটজন কবি-লেখক এ পুরস্কার পাচ্ছেন।

আজ সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা—

ক. কবিতা—মোহন রায়হান

খ. কথাসাহিত্য—নাসিমা আনিস

গ. প্রবন্ধ/গদ্য—সৈয়দ আজিজুল হক

ঘ. শিশুসাহিত্য—হাসান হাফিজ

ঙ. অনুবাদ—আলী আহমদ

চ. গবেষণা—মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

ছ. বিজ্ঞান—ফারসীম মান্নান মোহাম্মদী

জ. মুক্তিযুদ্ধ—মঈদুল হাসান

-বেলাল