গাইবান্ধায় আদিবাসীদের মাতৃভাষা বিলুপ্তির পথে

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওঁরাও, সাঁওতাল, মশুহর, পাহান, মাহালি ও ঋষিসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা চর্চা ও সংরক্ষণের অভাবে দ্রুত হারিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজস্ব বর্ণমালা ও বইয়ের অভাবে শিশুরা বাংলা ভাষায় লেখাপড়া করছে, অনেকেই নিজের মাতৃভাষা জানতেও পারছে না।

স্থানীয় উদ্যোগে কিছু তরুণী শিশুদের মাতৃভাষা শেখাচ্ছেন, তবে বই ও বর্ণমালার অভাব রয়েছে। ওঁরাও সম্প্রদায়ের সুচিত্রা মুরমু বলেন, “সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে আমাদের ভাষা টিকে থাকবে না।” ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা সুফল হেমব্রম দাবি করেছেন, মাতৃভাষা সংরক্ষণের জন্য পৃথক কমিশন গঠন জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানিয়েছেন, আদিবাসী মাতৃভাষা ও সংস্কৃতিচর্চার জন্য ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

-বেলাল