সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

(১৮ ফেব্রুয়ারি) বুধবার, সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে।

অভিযানে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস (২৫), মোঃ আতিকুর রহমান (৪১) এবং মোঃ লিটন মোল্লা (৩৫) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবশেষে এই চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারদের পরিচয়: মো. ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন, সাং: হারিখালি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম। মো. আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম, সাং: হারিখালি, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট। মো. লিটন মোল্লা (৩৫), পিতা: মৃত করম আলী মোল্লা, মাতা: আমিরুন বিবি, সাং: গোপালদী বাজার, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মাহমুদ কাওসার, নারায়ণগঞ্জ