চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের রাজপথ কাঁপানো সেই পরিচিত ‘১০ নম্বর জার্সি’ পরেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তিনিসহ তার দলের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেন।
আন্দোলনের দিনগুলোতে বটল-গ্রিন রঙের যে জার্সিটি পরে হাসনাত আব্দুল্লাহকে সম্মুখ সারিতে দেখা যেত, আজ সেই একই পোশাকে তিনি সংসদ ভবনে উপস্থিত হন। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ইংরেজি বিভাগের নাম এবং পেছনে তার নামসহ ‘১০’ নম্বরটি লেখা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলটির মোট ছয়জন নির্বাচিত প্রার্থী আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদে এসেছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে তিনি এনসিপি-র দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থী |
দল/জোট |
প্রতীক |
প্রাপ্ত ভোট |
হাসনাত আব্দুল্লাহ |
এনসিপি (১১-দলীয় ঐক্য) |
শাপলা কলি |
১,৬৬,৫৮৩ |
জসিম উদ্দিন |
গণ অধিকার পরিষদ (বিএনপি সমর্থিত) |
ট্রাক |
৪৯,৮৮৫ |












