মাদারীপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা সোমবার সন্ধ্যায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব মোল্লা মহাসড়ক পারাপারের সময় ভাঙ্গাগামী দোলা পরিবহনের একটি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মাঝখানে পড়ে যান। বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দ্রুতগতির বাস চলে আসায় তিনি সরে যেতে পারেননি। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সড়কের পাশে রাখেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-বেলাল










