সংসদীয় আসন ১৫৪,ময়মসিংহ- ৯ নান্দাইলে দীর্ঘ ৩৫ বছর বাবার আসনেই বিএনপি থেকেই হলেন ইয়াসের খান চৌধুরী। বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচীত হয়েছিলে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর থেকে রাজনীতির মাঠে তাঁকে বৈরী পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয়েছে।
ময়মনসিংহ -৯ নান্দাইল উপজেলা ১৩ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে সংসদীয় নির্বাচনী আসন। মোট ভোটার সংখ্যা ৩৮৪৬৪১ পুরুষ ১৯৮৬৯২ মহিলা ১৮৫৯৫১ হিজড়া, ০৭ মোট কেন্দ্র ১২১ টা। সব গুলো কেন্দ্রে ইয়াসের খান চৌধুরী ধানের শীষ প্রাপ্ত মোট ভোট ৮৫,৪৭৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম আনোয়ারুল ইসলাম ফুলকপি ( বিডিপি) ৭০,১৫২ হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র ( হাঁস) ৩০,২০৮ মোঃ সাইদুর রহমান (হাতপাখা) ৫৫০১, হাসমত মাহমুদ (লাঙ্গল) ৭৭৩,মোঃ লতিফুল বারী ( হামিম) গণফোরাম উদীয়মান সূর্য ২৪৩।
ইয়াসের খান চৌধুরী ভোটের মাঠে নিজের ঘরের শক্তিশালী স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হাসিনা খানকে পেয়ে যান। চাচীর সাথে ভোট লড়াইয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যান। ভোটের মাঠে চাচী -ভাতিজার লড়াইয়ে একেবারে হাড্ডাহাড্ডিতে রূপ নেয়। নান্দাইলে ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মধ্যে ভোটযুদ্ধ নির্বাচনী আমেজে ভিন্নতা যুক্ত করে। অন্যদিকে জামায়াত সমর্থিত নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম ভোটের মাঠে নান্দাইলে তাঁদের শক্তিশালী অবস্থান স্পষ্ট করেছেন।
ত্রিমুখী ভোট লড়াইয়ে, ভোটের মাঠের অবস্থান ছিল উৎসবমুখর।
মোঃ সাইদুর রহমান/মামুন










