বাংলাদেশের নির্বাচন ফলাফল ঘোষণার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় থাকবে।
প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ও অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
-বেলাল










