গাইবান্ধার ৫টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী চারটি আর বিএনপি একটি আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১২৩টি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি) ৩৭ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।
গাইবান্ধা-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৮টি। সবগুলো আসনের ফলাফলে জামায়াতের প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান খান বাবু (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মইনুল হাসান সাদিক (বিএনপি) ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪২ হাজার ৭১২ ভোট পেয়েছেন।
তার নিকটতম ডা. আব্দুর রহিম সরকার (জামায়াত) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনে বিজয়ী হয়েছেন মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম ফারুক আলম সরকার (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।
-বেলাল