বগুড়া-৭ আসনে বিএনপির মোরশেদ মিল্টন জয়ী

বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট। বৃহস্পতিবার রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৭৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬২  হাজার ৫০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৮৪ ভোট।

এই আসনে ভোটারসংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৯২। ভোট পড়েছে ৭১ দশমিক ৮৬ শতাংশ। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫১ হাজার ৭৯৩। ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৯১৩।

এই আসনের অন্তর্ভুক্ত গাবতলী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি নির্বাচনে এখানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়। তাঁর মৃত্যুর পর গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

-বেলাল