বগুড়া-৫ আসনে বিএনপির জিএম সিরাজের জয়

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ আসনে মোট ৪ লাখ ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

-সাইমুন