রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা এবং দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোটসহ সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ১৬০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট।
রাজশাহী-২ (সদর) আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ৩ হাজার ৬২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপির সমর্থিত প্রার্থী ডি এম জিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮৩২ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
-সাইমুন









