নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল (জাহাজ) পেয়েছেন ৪৫৬ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন (ট্রাক) ২০৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ (হাতপাখা) ৭ হাজার ১৩৭ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন (কাস্তে) ২৫৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজল (আপেল) পেয়েছেন ২০২ ভোট।
মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি এবং বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৯৬৭। মোট ১২৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।










